২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুতর অসুস্থ হেনা দাস আবার হাসপাতালে

প্রখ্যাত নারী নেত্রী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য হেনা দাসকে গুরুতর অসুস্থ অবস্থায় আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রখ্যাত নারী নেত্রী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য হেনা দাসকে গুরুতর অসুস্থ অবস্থায় আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার কমিউনিস্ট পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত ১৮ জুলাই হেনা দাস মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার অবস্থা কিছুটা ভালো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৮৫ বছর বয়সী হেনা দাস রোববার সকালে আবারও অসুস্থ হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে ভর্তি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। নারী আন্দোলন, শিক্ষা আন্দোলনসহ মানুষের অধিকার আন্দোলনে সামনে থেকে অংশ নিয়েছেন এই নেত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১৩৬ঘ.