সিলেট, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে ২০ দিনব্যাপী বৃক্ষমেলা শনিবার শুরু হয়েছে।
সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষমেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় তিনি বলেন, "বৃক্ষ আমাদের পরম বন্ধু। কিন্তু আমরা নির্বিচারে বৃক্ষ কেটে পরিবেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছি।"
অর্থমন্ত্রী বলেন, "আমাদের প্রত্যেককে বৃক্ষ প্রেমিক হতে হবে। গাছ লাগানোর পাশাপাশি তা সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।"
সিলেট বন বিভাগ, কৃষি স
bdnews24