২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪। এরা হলো-মোঃ জসিম (৪৫), মোঃ জাহাঙ্গীর আলম (৩৭) এনায়েত করিম ওরফে কনক (৩০)। তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি এলজি বন্দুক, একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 06:07 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪। এরা হলো-মোঃ জসিম (৪৫), মোঃ জাহাঙ্গীর আলম (৩৭) এনায়েত করিম ওরফে কনক (৩০)। তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি এলজি বন্দুক, একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। র‌্যাবের জনসংযোগ কর্মকর্তা এএসপি কানিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোররাতে মিরপুর-২ এর জার্মান টেকনিক্যালের পিছনের বাগানে কয়েকজন সন্ত্রাসীর সংগঠিত হওয়ার খবর পেয়ে র‌্যাব-৪ এর একটি টহলদল সেখানে হানা দেয়। তাদের ধাওয়া করে এই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, এরা মিরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ এবাদুল ও হিজাব উদ্দিন মামুনের ঘনিষ্ঠ সহযোগী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি /এইচএ/২৩৫৫ঘ.