২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এরার হলেন- সখিনা খাতুন (৫০) ও বোরহান উদ্দিন (৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

সাভার, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এরার হলেন- সখিনা খাতুন (৫০) ও বোরহান উদ্দিন (৪)। সাভার থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাস স্ট্যান্ডের কাঁচা বাজারের সামনে দ্রুতগতির একটি বাসের চাপায় সখিনা খাতুন (৫০) নামের এক নারী ঘটনাস্থলে মারা যান। আশুলিয়া থানার উপ-পরিদর্শক তাপস কুমার জানান, সকাল ১০টার দিকে আশুলিয়ার কুমকুমারী এলাকায় একটি টেম্পোর ধাক্কায় বোরহান উদ্দিন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫৫ ঘ.