২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ডাকাতের বোমায় পাঁচজন আহত

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতদের বোমা হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মদল খান (২৩), আবুল কালাম (৩২), মকবুলা খাতুন (৫০) ও আবু সিদ্দিক (৭৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

কিশোরগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতদের বোমা হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মদল খান (২৩), আবুল কালাম (৩২), মকবুলা খাতুন (৫০) ও আবু সিদ্দিক (৭৫)। এদের প্রথমে কটিয়াদি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ চাতল গ্রামের আব্দুল মালেকের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ঘটনাটি টের পেয়ে গ্রামবাসীরা ডাকাতদের ঘেরাও করে ফেলে। এ পর্যায়ে ডাকাতরা লোকজনকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০৭ ঘ.