২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত ৫০

জমি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

সুনামগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক) - জমি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহত দুই মহিলাসহ ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- গিয়াস উদ্দিন (৫৮), আমিরুন্নেছা (৪৬), পুতুল বেগম (২৬), ছমির উদ্দ্নি (৪০), মালিক মিয়া (৪৮), আলী হোসেন (২৫), মুক্তার আলী (৪০), শুকুর আলী (২৬), আল আমিন (২৭) ও শফিকুন্নুর (২৮)। বাকিদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দোয়ারবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, প্রতাপপুর গ্রামের মুক্তার আলী ও গিয়াস উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দেশি অস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। ওসি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.