টেক্সটেক বাংলাদেশ ২০০৯ এক্সপো ঢাকায় শুরু
মশিনারিজ, এক্সেসরিজ, কেমিক্যালসহ টেক্সটাইল ও গার্মেন্টস-এ ব্যবহৃত বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক মেলা বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী দশম 'টেক্সটেক বাংলাদেশ ২০০৯ আন্তর্জাতিক এক্সপো' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
