২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি ও সমমানের ফল ২৫ জুলাই

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৫ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।" এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য একটি স্বতন্ত্র ওয়েবসাইট খোলা হচ্ছে বলেও জানান তিনি। ওয়েবসাইটটি হলো- www.educationboardresults.gov.bd শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ওয়েবসাইট চালুর কথা জানিয়ে বলা হয়, আসন্ন এইচএসসি পরীক্ষার ফল পরীক্ষামূলকভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা পুনঃপরীক্ষা কার্যক্রমে গতি আনার লক্ষ্যে অনলাইন বা এসএমএস-এর মাধ্যমে আবেদন গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে। ১০টি বোর্ডের অধীনে গত ১৬ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ১৮ হাজার ৩০৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২১৩ঘ.