২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী গঠনতন্ত্র ২৫ জুলাইয়ের মধ্যেই জমা দেবে জামায়াত

স্থায়ী গঠনতন্ত্র ২৫ জুলাইয়ের মধ্যেই জমা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী গঠনতন্ত্র ২৫ জুলাইয়ের মধ্যেই জমা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ একথা জানান। তিনি বলেন,'' দলীয় গঠনতন্ত্র নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। নির্ধারিত সময়ে তা ইসিতে দাখিল করা হবে।" এর আগে সেক্রেটারি জেনারেল এক সংবাদ সম্মেলনে পিরোজপুরে জঙ্গী কার্যক্রমের সন্দেহে ইসলামী ছাত্রী সংস্থার দুইকর্মী ও শিক্ষিকাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের দ্রুত মুক্তি দাবি করেন। একই সঙ্গে এ ঘটনাকে 'ভিন্ন খাতে প্রবাহিত' করার জন্য ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ও স্থানীয় সাংসদকেও অভিযুক্ত করেন তিনি। এক প্রশ্নের জবাবে মুজাহিদ জানান, ওই গ্রেপ্তারের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, "গ্রেপ্তারকৃতদের জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠেনা। যারা এসব মিথ্যা অভিযোগ করছেন তারা এর স্বপক্ষে কোন প্রমাণ দিতে পারেননি।" গত ৩ জুলাই পিরোজপুর পুলিশ এক জামায়াত নেতার কন্যা শিক্ষিকা তানিয়া আকতার এবং ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রী ফৌজিয়া আকতার এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেসমিনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৩৬ঘ.