২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি নিবন্ধন পদ্ধতি নিয়ে অসন্তোষ ভূমিমন্ত্রীর

দেশের বিদ্যমান ভূমি নিবন্ধন পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। তার মতে, বর্তমান পদ্ধতি জটিল ও দুর্নীতি সহায়ক। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সভায় ভূমিমন্ত্রী বলেন, "বিদ্যমান ভূমি নিবন্ধন পদ্ধতি জটিল। এটি বিরোধ এবং দুর্নীতি সৃষ্টি করে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 06:05 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিদ্যমান ভূমি নিবন্ধন পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। তার মতে, বর্তমান পদ্ধতি জটিল ও দুর্নীতি সহায়ক। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সভায় ভূমিমন্ত্রী বলেন, "বিদ্যমান ভূমি নিবন্ধন পদ্ধতি জটিল। এটি বিরোধ এবং দুর্নীতি সৃষ্টি করে।" ভূমি নিবন্ধন পদ্ধতি সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে রেজাউল বলেন, "ব্রিটিশ আমল, পাকিস্তান আমল ও বিগত সরকারের আমলের দুর্নীতি ও অব্যবস্থাপনার ধারাবাহিকতায় এদেশের ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনায় যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা দূর করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।" 'একসেস টু ল্যান্ড অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস বাই দ্য রুরাল পুওর ইন দ্য সিলেক্ট এশিয়ান কান্ট্রি' শীর্ষক ওই সভা আয়োজন করে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক- সিরডাপ। রেজাউল বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে দেশের অনেক খাস জমি ধনিক শ্রেণীর হাতে কুক্ষিগত হয়েছে। ভূূমি ব্যবস্থাপনার এসব জটিলতা দূর করতে আইন, বিধি ও নীতি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। "২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন সরকার দেখছে, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ছাড়া তা কোনোভাবেই সম্ভব নয়", বলেন তিনি। সভায় বক্তব্য রাখেন সিরডাপের মহাপরিচালক ড. দুর্গা প্রসাদ, প্রশিক্ষণ পরিচালক ড. এস কে সিং, আইএফএডি'র প্রতিনিধি ড. আতিকুর রহমান। ভূমি ব্যবস্থাপনায় যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে বলে মঙ্গলবার আইনমন্ত্রী শফিক আহমেদও জানান। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম-দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না বলে তিনি সংশি