২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকা দেওয়ায় চট্টগ্রামে অভিমানী স্কুলছাত্রীর কাণ্ড

শিক্ষক ও অভিভাবকের বকাঝকায় অভিমান করে চট্টগ্রাম মহিলা সমিতি (বাওয়া) স্কুল ও কলেজের দশম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ের চারতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে। আহত তাসিয়া আজিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জ্ঞান ফিরলেও অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন তাসিয়ার বাবা আনোয়ারুল আজিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 07:42 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক ও অভিভাবকের বকাঝকায় অভিমান করে চট্টগ্রাম মহিলা সমিতি (বাওয়া) স্কুল ও কলেজের দশম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ের চারতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে। আহত তাসিয়া আজিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জ্ঞান ফিরলেও অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন তাসিয়ার বাবা আনোয়ারুল আজিম। বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, প্রায়ই স্কুলে দেরিতে আসা ও খারাপ ফলাফল করায় সকালে সহকারী প্রধান শিক্ষিকা খুরশীদ জাহানের কক্ষে ডেকে নিয়ে বাবা-মা ও শিক্ষকরা তাসিয়াকে বকাঝকা করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সে বিদ্যালয় ভবনের চার তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। তাসিয়ার বাবা আনোয়ারুল আজিম বলেন, "কিছুদিন ধরে পড়াশোনা খারাপ হওয়ায় তাকে একটু বকাঝকা করেছিলাম। কিন্তু আমার মেয়েটা যে এত অভিমানী তা বুঝতে পারিনি।" বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করার কোনো সুযোগ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এএনএস/ডিডি/এইচএ/০১৩০ঘ.