ঢাকা জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্ব রাজাবাজারে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে।
নিহত মন্টু ডি কস্তা (৪৫) একজন ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেলিফোনে পূর্ব রাজাবাজারে একজনকে গুলি করে হত্যা করার খবর পেয়ে সেখানে গিয়ে একজনকে মৃত পড়ে থাকতে দেখা যায়।
নিহতের নাম মন্টু ডি কস্তা বলে স্থানীয় লোকজন জানিয়েছে। তিনি একজন ব্যবসায়ী।
পুলিশ কর্মকর্তা আরও জানান, স্থানীয় লোকজন একটি গুলির আওয়াজ পাওয়ার পর রাস্তায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। কিন্তু কিভাবে বা কারা ওই লোককে হত্যা করেছে সে সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীতে সা
bdnews24