২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পৌরসভার লক্ষাধিক টাকা ছিনতাই

সাভার পৌরসভার এক লাখের বেশি টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পৌর এলাকার পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ'র সামনে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

সাভার, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার পৌরসভার এক লাখের বেশি টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পৌর এলাকার পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ'র সামনে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পৌরসভার প্রধান হিসাব রক্ষক মো. সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে অফিস সহকারী জিল্লাল হোসেন কৃষি ব্যাংক সাভার শাখা থেকে পৌরসভার বস্তি উন্নয়ন প্রকল্পের এক লাখ দুই হাজার টাকা তুলে মোটরসাইকেলে পৌর ভবনের উদ্দেশে রওনা দেন। পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ'র কাছে এলে একটি মাইক্রোবাসে করে এসে ৪/৫ জন ছিনতাইকারী ওই টাকাসহ তার মোবাইল ফোনসেট ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে চলে যায়। সাভার থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ দাবি করেন, পুলিশ ঘটনাটি জানে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৬ ঘ.