চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দায়িত্বে অবহেলার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ কাতেবীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নগরীর ময়লা-আবর্জনা অপসারণে 'গাফিলতির' কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের সচিব মো. শামসুদ্দোহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার বিকালে সাময়িক বরখাস্তের চিঠি ইস্যু করা হয়েছে। তার স্থলে উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকীকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।"
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সা
bdnews24