২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আ.লীগ সমর্থকদের সংঘর্ষে ৩৫ জন আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মঙ্গলবার ভোররাতে আওয়ামী লীগ সমর্থকদের দুই দফা সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঝিনাইদহ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মঙ্গলবার ভোররাতে আওয়ামী লীগ সমর্থকদের দুই দফা সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং দুজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের নাম জানা যায়নি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল খালেক তালুকদার জানান, নিশ্চিতপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী আব্দুল আজিজ ও নাসির উদ্দিনের মধ্যে জমিজমা এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। কাজিরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবু সেলিম জানান, ক্ষমতার আধিপত্য নিয়ে ভোররাত সাড়ে ৩টায় ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আ. লীগের দুদলের সংঘর্ষে ১৪ জন আহত হন। সাড়ে ৫টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষে আহত হন আরও ২১জন। মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ময়েজ উদ্দিন হামিদ জানান, পুরনো আওয়ামী লীগারদের সঙ্গে নব্য আওয়ামী লীগারদের আধিপত্য নিয়ে এ সংঘর্ষ বাধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৮ ঘ.