২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুই রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় দুই ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে মঙ্গলবার শেরপুরে দুই রাজকার'র বিরুদ্ধে মামলা হয়েছে। বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ ইকবাল বাহারের আদালতে মামলাটি করেন জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের নজরুল মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

শেরপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় দুই ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে মঙ্গলবার শেরপুরে দুই রাজকার'র বিরুদ্ধে মামলা হয়েছে। বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ ইকবাল বাহারের আদালতে মামলাটি করেন জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের নজরুল মিয়া। হাকিম মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- কুরুয়া গ্রামের বেলায়েত হোসেন (৬০) ও মোফাজ্জল হক ওরফে নাদা (৭৫)। বাদীর আইনজীবী জাকিউল আলম জানান, ১৯৭১ সালের ২৫ নভেম্বর দুই আসামি নজরুলের জ্যাঠাতো ভাই আব্দুল গফুর ও ভগ্নিপতি আলফাজ আলীকে রাজাকার ক্যাম্পে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬১১ ঘ.