ঢাকা জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ছয়টি পরিদর্শক পদে রদবদল করা হয়েছে।
এদের মধ্যে গুলশান ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন।
সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।
এদের মধ্যে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম মোল্লাকে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিনকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিএমপির অপরাধী তদন্ত শাখার এ এম কামরুল ইসলামকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিএমপির লাইনওয়ারের আব্দুস সামাদকে অপরাধী তদন্ত শাখায়, ডিএমপি লাইনওয়ারের আরজু মিয়াকে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে এবং লাইনওয়ারের নুরুল আমিনকে গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএনএস/এসকে/
bdnews24