২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'টিপাইমুখ নিয়ে রাজনীতি করার সুযোগ নেই'

টিপাইমুখে ভারতের প্রস্তাবিত বাঁধ নির্মাণ বন্ধ করতে দেশে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এ নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরতে হবে। সোমবার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত পানি নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব অভিমত দেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিপাইমুখে ভারতের প্রস্তাবিত বাঁধ নির্মাণ বন্ধ করতে দেশে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এ নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরতে হবে। সোমবার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত পানি নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব অভিমত দেন। সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে টিপাইমুখ বাঁধের আইনগত ও রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে মত দেন বিশেষজ্ঞরা। টিপাইমুখ ড্যাম নির্মাণে প্রতিবন্ধক হতে পারে এমন কোনও আন্তর্জাতিক আইন নেই বলে ভারতীয় হাই কমিশনারের সা