২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে আনসার নিয়োগের সময় সংঘর্ষে আহত ১০

লালমনিরহাটের জেলা আনসার ও ভিডিপি ক্যাম্পে বুধবার জনতা ও আনসার সদস্যদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ল্যান্স নায়েক আফজাল হোসেন, আনসার সদস্য ইসরাফিল, ওবায়দুল ইসলাম বাবু, আবুল কালাম ও বজলার। অন্যদের নাম জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

লালমনিরহাট, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের জেলা আনসার ও ভিডিপি ক্যাম্পে বুধবার জনতা ও আনসার সদস্যদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ল্যান্স নায়েক আফজাল হোসেন, আনসার সদস্য ইসরাফিল, ওবায়দুল ইসলাম বাবু, আবুল কালাম ও বজলার। অন্যদের নাম জানা যায়নি। তাদের লালমনিহাট সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আনসারের ভারপ্রাপ্ত জেলা অ্যাডজুটেন্ট মো. আলতাব হোসেন সাংবাদিকদের জানান, লোক বাছাই পর্বে নিয়মতান্ত্রিকভাবে বাদ পড়া বহিরাগতরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। তিনি বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে জেলা আনসার ও ভিডিপি ক্যাম্পে আনসার সদস্য নিয়োগের সময় স্থানীয় জনতা ও তাদের লোকজন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ক্যাম্পে হামলা চালায়। এ সময় তারা ক্যাম্প চত্বরে বিক্ষোভ মিছিলও করে। হামলাকরীদের বাধা দিতে গেলে আনসারদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.