২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে এনজিও কর্মীকে শ্বাসরোধে হত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রোববার রাতে শ্বাসরোধ করে এক এনজিও কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 09:31 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ফরিদপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রোববার রাতে শ্বাসরোধ করে এক এনজিও কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম শিউলী আক্তার (৩০)। তার বাড়ি বোয়ালমারীর দাদপুর গ্রামে। পুলিশ এ ঘটনায় রঞ্জু (২৫) ও বিপুল (২৬) নামের স্থানীয় দুই 'সন্ত্রাসী' কে আটক করেছে। স্থানীয় এনজিও স্যোশাল ডেভেলপমেন্ট কমিটি এসডিসি'র বোয়ালমারী কার্যালয়ের সহকারী হিসাব রক্ষক পদে কাজ করতেন শিউলী। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনজিও কর্মী শিউলী রোববার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে দাদপুর গ্রামের বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, "পথে স্থানীয় সন্ত্রাসী রিপনসহ চারজন শিউলীর গতি রোধ করে তার মুঠোফোন কেড়ে নেয়। এরপর তারা তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে শিউলীকে শ্বাসরোধ করে হত্যা করে তারা।" ময়নাতদন্তের জন্য লাশ সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৫.৪০ঘ.