২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলা আরও তদন্তের আবেদনের শুনানি পেছালো

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটি আরও (অধিকতর) তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়েছে। আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার ১ নং দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন আগামী ১৪ জুলাই শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 05:55 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটি আরও (অধিকতর) তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়েছে। আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার ১ নং দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন আগামী ১৪ জুলাই শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন। এর আগে গত ১ জুলাই মামলার অন্যতম আসামি আরিফ হোসেন সুমনের পক্ষে তার আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করলেও পিন্টুর আইনজীবীরা আদালতের কাছে সময় চান। সুমনের আইনজীবী আমিনুল গণি টিটো সেদিন আদালতে বলেন, দ্রুত বিচার আইনে অধিকতর তদন্তের সুযোগ থাকলেও আইন অনুযায়ী রাষ্ট্রপক্ষ আবেদন করেনি। তিনি বলেন, অধিকতর তদন্তের আবেদন মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে করতে হয়। যদি তদন্ত কর্মকর্তা মনে করেন, মামলার জন্য কোনও গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। কিংবা কোনও আসামির নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তবে তিনি (তদন্ত কর্মকর্তা) আবেদন করবেন। কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন এসেছে। রাষ্ট্রপক্ষের বিশেষ প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান গত ২৫ জুন অধিকতর তদন্তের আবেদন করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নাজিমুদ্দিন রোডে স্থাপিত বিশেষ এজলাসে মামলা দুটির বিচার চলছে। মোট ৪ শতাধিক সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে হয়েছে। সাক্ষীদের মধ্যে রাষ্ট্রপতি জিল