২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ওয়ার্ড কাউন্সিলর খুন

খুলনায় শনিবার রাতে এক ওয়ার্ড কাউন্সিলর খুন হয়েছেন। নিহত শহীদ ইকবাল বিথার (৪৮) যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। খুলনা নগরীর ২২ খাল দখলমুক্ত করার অভিযানে বিথারের নেতৃত্ব দেওয়াই এ হত্যাকাণ্ডের কারণ বলে পুলিশের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 05:15 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

খুলনা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় শনিবার রাতে এক ওয়ার্ড কাউন্সিলর খুন হয়েছেন। নিহত শহীদ ইকবাল বিথার (৪৮) যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। খুলনা নগরীর ২২ খাল দখলমুক্ত করার অভিযানে বিথারের নেতৃত্ব দেওয়াই এ হত্যাকাণ্ডের কারণ বলে পুলিশের ধারণা। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১২টার দিকে নগরীর মুসলমান পাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের মোড়ে বিথারের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। রাত ২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। খুলনা সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১২টার দিকে বন্ধু মন্টু শিকদারের মোটরসাইকেলের পেছনে বসে বিথার বাড়ি ফিরছিলেন। মুসলমান পাড়ার নিজের বাড়ির কাছে মেট্রোপলিটন ক্লিনিকের মোড়ে পৌঁছলে পেছনের আরেকটি মোটরসাইকেল থেকে বিথারকে লক্ষ করে গুলি চালিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।" গুলিবিদ্ধ বিথারকে ওই এলাকার গরীবে নেওয়াজ ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা সাইফুল জানান, জলাবদ্ধতা নিরসনে স