২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা বাঁচানোর দাবিতে নৌ শোভাযাত্রা

'বুড়িগঙ্গা বাঁচাও, মানুষ বাঁচাও' এ ধরণের নানা রকম স্লোগান নিয়ে এ নদী তীরবর্তী বিভিন্ন জনপদের বাসিন্দারা শনিবার মানব বন্ধন ও নৌকা শোভাযাত্রা করেন। ঢাকা নাগরিক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বুড়িগঙ্গা বাঁচাও, মানুষ বাঁচাও' এ ধরণের নানা রকম স্লোগান নিয়ে এ নদী তীরবর্তী বিভিন্ন জনপদের বাসিন্দারা শনিবার মানব বন্ধন ও নৌকা শোভাযাত্রা করেন। ঢাকা নাগরিক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজন করে। কর্মসূচিতে অংশ নিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "বাপার সাথে সরকারও ঐক্যমত পোষণ করছে। হাইকোর্টের রায়কে কার্যকর করা হবে।" প্রথমে সকাল ১০টায় কেরানীগঞ্জ বুড়িগঙ্গার পাড়ে ও পরে সোয়ারীঘাটে মানববন্ধন করা হয়। চার থানার হাজার হাজার মানুষ পরে সোয়ারী ঘাট থেকে মর্নিং সান -১ লঞ্চ ও প্রায় ৩০টি ইঞ্জিন চালিত নৌকার শোভাযাত্রা বের করে। অনুষ্ঠানে ঢাকা -৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা- ৩ আসনের সাংসদ নসরুল হামীদ বিপু ,কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, বাপার সহ সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাধারন সম্পাদক ডা. মো. আ. মতিন, ঢাকা নাগরিক আন্দোলনের আহ্বায়ক মো. আ. মতিন, যুগ্ম আহ্বায়ক কমিশনার হুমায়ুন কবির প্রমুখ অংশ নেন। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৪৫ঘ.