ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহিষ্কৃত ছাত্র নেতারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে ক্ষমা চাইলে তারা আবারও রাজনীতি করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতি কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন বলেন, "সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। তবে নিজেদের ভুল সংশোধনের জন্য তারা আবেদন করলে বিবেচনা করে দেখা হবে। কিন্তু শুধুমাত্র খালেদা জিয়া ক্ষমা করলেই তারা এ সুযোগ পাবে।"
ছাত্রদল সভাপতি বলেন, সংগঠনকে পুনর্গঠন করতে ছয় মাসের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ৮৫ টি শাখা কমিটি ঘোষণা করতে হবে। এরপর শাখা কমিটির নেতা-কর্মীরা সম্মেলনের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন।
ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, কেন্দ্রীয় কমিটির পাঁচজন নেতার নাম ঘোষণার পর অনেকের মধ্যে সাময়িক ক্ষোভ দেখা দিয়েছে। বাকি ৯৬ টি পদে যোগ্য ও ত্যাগীদের স্থান দেওয়া হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রদেরই প্রাধান্য দেওয়া হবে। এছাড়া অভিজ্ঞতার বিষয়টিও গুরুত্ব পাবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরেও ছাত্রদলের পদবঞ্চিত ও বহি
bdnews24