২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পুলিশের অস্ত্র লুট

রাজধানীর উপকণ্ঠে সাভারের তুরাগ নদীতে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি অস্ত্র লুট করেছে ডাকাতরা। বৃহস্পতিবার ভোরে আমিন বাজারের কাছে এ ঘটনাটি ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 05:59 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

সাভার (ঢাকা), জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উপকণ্ঠে সাভারের তুরাগ নদীতে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি অস্ত্র লুট করেছে ডাকাতরা। বৃহস্পতিবার ভোরে আমিন বাজারের কাছে এ ঘটনাটি ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। নদীতে ডাকাতি ঠেকাতে পুলিশের একটি দল তুরাগে টহল দিচ্ছিল। ওই সময় তাদের ওপর হামলা চালায় সংঘবদ্ধ ডাকাত দল। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের সাত সদস্যের একটি দল ট্রলারে করে তুরাগ নদীতে বুধবার রাত থেকে টহল দিচ্ছিল। ভোরে একদল ডাকাত পুলিশের ট্রলারে হামলা চালায়। "এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে পুলিশের একটি শটগান ডাকাতরা লুট করে নিয়ে যায়।" অপর একটি শটগান তুরাগ নদীতে পড়ে গেছে জানিয়ে ওসি বলেন, "সেটি উদ্ধারের চেষ্টা চলছে।" তুরাগ নদীতে ডাকাতি ও মাদক পাচার রোধে স