২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক-নির্বাচনী পরীক্ষা ৪ ও ১০ আগষ্ট

বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ের প্রাক-নির্বাচনী (pre test) পরীক্ষা আগামী ৪ ও ১০ আগষ্ট অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার আদলে সারাদেশে একযোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 06:55 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ের প্রাক-নির্বাচনী (pre test) পরীক্ষা আগামী ৪ ও ১০ আগষ্ট অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার আদলে সারাদেশে একযোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১০ সালের এসএসসিতে এ দু'টি বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে। মূলত এর প্রস্তুতি হিসেবেই প্রাক-নির্বাচনী পরীক্ষা একই দিনে অভিন্ন প্রশ্নে নেওয়া হচ্ছে। নির্বাচনী (ঃবংঃ) পরীক্ষায়ও এ দু'টি বিষয়ের পরীক্ষা একই দিনে শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বিইডিইউ)-এর সহায়তায় প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে শিক্ষা বোর্ডসমূহ মূদ্রণ ও সরবরাহের ব্যবস্থা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২৩৫৫ ঘ.