২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি ধীরে ধীরে হাটাচলা করতে পারছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি ধীরে ধীরে হাটাচলা করতে পারছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, দেহে অস্ত্রোপচারের পর এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। গত ২৯ জুন বাথরুমে পিছলে পড়ে গিয়ে কোমরে আঘাত পান সাহারা খাতুন। এরপর প্রথমে তাকে রাজধানীর ট্রমা সেন্টারে এবং পরে ১ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এএল/এইচএ/২৩৪০ ঘ.