২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআরও কিবরিয়ার বাবা মারা গেছেন

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়ার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুস সাত্তার মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ছয়টায় কুমিল্লা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়ার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুস সাত্তার মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ছয়টায় কুমিল্লা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। আব্দুস সাত্তারের বয়স হয়েছিল ৯১ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়ে, পুত্রবধূু, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী পাবনা জেলার সাথিয়া উপজেলায় পাথাইলহাটে। তিনি পাথাইলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৩৫ ঘ.