২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে সাড়ে তিন ঘণ্টা পণ্য ওঠানামা বন্ধ

ডক শ্রমিক ও ট্রাক শ্রমিকদের বিবাদের জের ধরে চট্টগ্রাম বন্দরের সাধারণ জেটিতে বুধবার সাড়ে তিন ঘণ্টা পণ্য ওঠানামা বন্ধ ছিল। বিকেলে বন্দরের ৩ নম্বর জেটিতে একটি প্রতিষ্ঠানের ট্রাক শ্রমিকরা তিনজন ডক শ্রমিককে মারধর করে। এর প্রতিবাদে ডক শ্রমকিরা সাধারণ জেটিতে পণ্য ওঠানো-নামানো বন্ধ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডক শ্রমিক ও ট্রাক শ্রমিকদের বিবাদের জের ধরে চট্টগ্রাম বন্দরের সাধারণ জেটিতে বুধবার সাড়ে তিন ঘণ্টা পণ্য ওঠানামা বন্ধ ছিল। বিকেলে বন্দরের ৩ নম্বর জেটিতে একটি প্রতিষ্ঠানের ট্রাক শ্রমিকরা তিনজন ডক শ্রমিককে মারধর করে। এর প্রতিবাদে ডক শ্রমকিরা সাধারণ জেটিতে পণ্য ওঠানো-নামানো বন্ধ করে দেয়। বন্দর থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বন্দরের তিন নম্বর গেটের পাশে সাধারণ জেটিতে 'রয়েল সিমেন্ট' এর কয়েকটি ট্রাকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করা হচ্ছিল। এ সময় একটি ট্রাক থেকে কিছু মালামাল বাইরে পড়লে কয়েকজন ডক শ্রমিকের সঙ্গে ট্রাক চালক ও তার সহকারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ট্রাক শ্রমিকরা একজোট হয়ে তিন ডক শ্রমিককে মারধর করে। এর প্রতিবাদে বন্দরের সাধারণ জেটিতে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা লে. কর্নেল আকরাম রয়েল সিমেন্ট কর্তৃপক্ষ এবং ডক শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকের পর রাত ন'টার দিকে জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ আবার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২২১৬ ঘ.