২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় বাস খাদে, আহত ২০ জন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ফাজিল খাঁর হাটে আনোয়ারা সড়কে বুধবার বিকেলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলার ফাজিল খাঁর হাটে আনোয়ারা সড়কে বুধবার বিকেলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মো. আজিজ (৪০), আবদুস শূক্কুর (৩৫), রাজা মিয়া (২৭), সাগর দে (২৬) ও মোহাম্মদ বেলাল (১৫)। পটিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে বাঁশখালীগামী একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায়। তিনি বলেন, "এতে বাসটির ২০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়। অন্যদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এইচএ/২১৫৬ ঘ.