২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছড়িয়ে পড়েছে গরুর খুরা রোগ

বগুড়ার আদমদিঘী উপজেলায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গরুর খুরা রোগ। গত এক সপ্তাহে বিভিন্ন গ্রামে ৫০টির মতো গরু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 06:29 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

নওগাঁ, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার আদমদিঘী উপজেলায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গরুর খুরা রোগ। গত এক সপ্তাহে বিভিন্ন গ্রামে ৫০টির মতো গরু মারা গেছে। উপজেলা পশু সম্পদ কার্যালয় এবং খোলা বাজারে প্রতিষেধক না পাওয়ার কারণে রোগ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় উপজেলা পশুসম্পদ বিভাগ। আদমদিঘী উপজেলা পশুসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন বায়েজীদ রব্বানী খুরা রোগ ছড়িয়ে পড়ার কথা স্বীকার করে বলেন, তাদের হিসেব অনুযায়ী, উপজেলার শতকরা ৭০ ভাগ গরু এই রোগে আক্রান্ত হয়েছে। প্রতিষেধক সংকটের কারণে রোগের ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ভারতীয় একটি টিকা বাজারে পাওয়া গেলেও তা ব্যবহার করে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। উপজেলার সান্দিড়া গ্রামের নূর ইসলাম নামে এক অধিবাসী বলেন, সরকারিভাবে প্রতিশেধক সংকটের সমাধান করা না হলে অচিরেই এলাকা গরুশূন্য হয়ে পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০৩৬ ঘ.