২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজকুনিপাড়ায় গাড়ি চাপায় ছাত্রী আহত

রাজধানীর তেজকুনিপাড়ায় গাড়ি চাপা পড়ে এক ছাত্রী আহত হয়েছেন। আহত এ্যানি উইলাড (২৩) মিরপুরের একটি প্যাথলজিকাল ইন্সটিটিউটের শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তেজকুনিপাড়ায় গাড়ি চাপা পড়ে এক ছাত্রী আহত হয়েছেন। আহত এ্যানি উইলাড (২৩) মিরপুরের একটি প্যাথলজিকাল ইন্সটিটিউটের শিক্ষার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দর সড়কের তেজকুনিপাড়ার হোন্ডা গলির সামনে রাস্তা পার হওয়ার সময় এ্যানি একটি ব্যক্তিগত গাড়ির (ঢাকা মেট্রো গ ১৭-৫২৮৬) নিচে চাপা পড়েন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে মগবাজারের রাশমনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এ্যানি তেজকুনিপাড়ার এফওবি গার্লস হোস্টেলে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/টিআর/২৩২৬ ঘ.