চাঁদপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায় মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
তার নাম তুহিন (৭)। সে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার ফারুক মিজির ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি টেম্পো তুহিনকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। টেম্পো চালককে আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫৫১ ঘ.
bdnews24