২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে জয়দেবপুর বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষককে বদলি

ছাত্রীদের আন্দোলনের মুখে অবশেষে জয়দেবপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকসহ তিন শিক্ষককে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

সোমবার শিক্ষা অধিদপ্তর থেকে জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত ফ্যাক্স বার্তা আসে।

জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার রাত নয়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এর সত্যতা নিশ্চিত করেন।

প্রধান শিক্ষিক রেবেকা সুলতানাকে টাঙ্গাইলের বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক আবু জাফর মুহাম্মদ সালেহকে শরীয়তপুরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় এবং সহকারী শিক্ষক আবুল হোসেনকে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

তিনি জানান, এ ঘটনায় গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কয়েকজন ছাত্রীকে মারধরের ঘটনায় গত ২২ জুন থেকে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে আসছিল।