২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে এক ব্যবসায়ীকে হত্যা

চাঁদপুরে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম সম্রাট মিয়াজী (৩০)। তিনি জেলা শহরের কোড়ালিয়া এলাকার মতিন মিয়াজীর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 09:08 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চাঁদপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম সম্রাট মিয়াজী (৩০)। তিনি জেলা শহরের কোড়ালিয়া এলাকার মতিন মিয়াজীর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার মহামায়া জমজম ব্রিজ এলাকার ঠাকুর বাড়ির একটি বাগান থেকে রোববার ভোর ৪টার দিকে বস্তাবন্দি অবস্থায় সম্রাট মিয়াজীকে উদ্ধার করা হয়। সালাহউদ্দিন বলেন, "সম্রাটের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুমিল্লা পাঠানো হয়। কুমিল্লায় নেওয়ার পথে ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।" এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার সকালে খোকন নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫১৫ ঘ.