২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ মারা গেছেন

কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর উত্তরায় নিজের বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আলাউদ্দিন আল আজাদের স্বজন মুস্তাফিজুর রহমান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। বাংলা একাডেমী ও একুশে পদকসহ বহু পুরস্কারে ভূষিত আলাউদ্দিন আল আজাদ একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক ও গবেষক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর উত্তরায় নিজের বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আলাউদ্দিন আল আজাদের স্বজন মুস্তাফিজুর রহমান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। বাংলা একাডেমী ও একুশে পদকসহ বহু পুরস্কারে ভূষিত আলাউদ্দিন আল আজাদ একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক ও গবেষক ছিলেন। রাশিয়ায় বাংলাদেশের দূতাবাসেও দায়িত্ব পালন করেন তিনি। নাট্যনির্মাতা ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার্ধক্যজনিত কারণে আলাউদ্দিন আল আজাদের মৃত্যু হয়েছে।" প্রয়াত কথাসাহিত্যিক স্ত্রী জামিলা আজাদকে রেখে গেছেন। তার একমাত্র ছেলে গত বছর মারা যাওয়ার পরই আলাউদ্দিন আল আজাদ মানসিকভাবে ভেঙে পড়েন বলে মুস্তাফিজুর জানান। তিনি বলেন, রোববার শহীদ বুদ্ধিজীবী কবরস্তানে প্রয়াত কথাসাহিত্যিককে দাফনকরা হবে। এর আগে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বাংলা একাডেমী প্রাঙ্গণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ রাখা হবে। আলাউদ্দিন আল আজাদের জন্ম ঢাকায়, ১৯৩২ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- তেইশ নম্বর তৈলচিত্র, শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন, যেখানে দাঁড়িয়ে আছি, অন্তরীক্ষে বৃক্ষরাজি, কালো জোঃ