২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা নগরীর নদী-খাল দখলমুক্ত করতে অভিযান শুরু

জলাবদ্ধতা নিরসনে খুলনা নগরীর ময়ুর নদীর তীরসহ বিভিন্ন খালের পাড়ে নির্মিত বাঁধ, পাইলিং, ঘরবাড়িসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুক্রবার শুরু করেছে সিটি করপোরেশন। সকাল সাড়ে ১০টায় নগরীর নিরালা সবুজবাগ এলাকার নিরালা খালের উপর অবৈধভাবে নির্মিত বাঁধ কেটে উচ্ছেদ অভিযান শুরু হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

খুলনা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলাবদ্ধতা নিরসনে খুলনা নগরীর ময়ুর নদীর তীরসহ বিভিন্ন খালের পাড়ে নির্মিত বাঁধ, পাইলিং, ঘরবাড়িসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুক্রবার শুরু করেছে সিটি করপোরেশন। সকাল সাড়ে ১০টায় নগরীর নিরালা সবুজবাগ এলাকার নিরালা খালের উপর অবৈধভাবে নির্মিত বাঁধ কেটে উচ্ছেদ অভিযান শুরু হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ছিলেন। এর পর গল্লামারী এলাকায় ময়ূর নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, এ দুটি এলাকায় বাঁধ, কাচ-পাকা ঘর, কয়েকটি অবকাঠামোসহ ১২ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে ময়ুর নদীতীরসহ নগরীর সাতটি এবং আশপাশের ২২টি খালপাড় দখলমুক্ত করার লক্ষ্যে সুপারিশ প্রনয়ণের জন্য ১৯ সদস্যের একটি উপকমিটি করা হয় গত ৫ ফেব্র"য়ারি। উপকমিটির আহ্বায়ক করা হয় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মৃণাল কান্তি দেবকে। আর সদস্য সচিব করা হয় কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে। কমিটির সদস্যরা তদন্ত শেষে ২৪ মার্চ একটি সুপারিশ জমা দেয়। এ সুপারিশের ভিত্তিতে ৭ মে ১০ দিনের সময় দিয়ে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয় সিটি করপোরেশন। শুক্রবার উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, মনিরুজ্জামান খান খোকন ও রুমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.