২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের তিনটি রুটে বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জের আভ্যন্তরীণ তিনটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এবং কোটালীপাড়া পরিবহন (প্রাঃ) লিমিডেটের মধ্যে বিরোধের কারণে অভ্যন্তরীণ পাঁচটি রুটের মধ্যে এ তিনটিতে বাস চলাচল বৃহস্পতিবার বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

গোপালগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের আভ্যন্তরীণ তিনটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এবং কোটালীপাড়া পরিবহন (প্রাঃ) লিমিডেটের মধ্যে বিরোধের কারণে অভ্যন্তরীণ পাঁচটি রুটের মধ্যে এ তিনটিতে বাস চলাচল বৃহস্পতিবার বন্ধ হয়ে যায়। ওইদিন সকাল ১১টার দিকে কোটালীপাড়ার পশ্চিমপাড় বাসষ্ট্যান্ডে গোপালগঞ্জ মালিক সমিতির একটি বাসের কাচ ভাঙচুর এবং চালক ও তার সহকারীকে লাঞ্ছিত করা হয়। জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ঘটনার জন্য কোটালীপাড়া পরিবহনের লোকজনকে দায়ী করে। তারা গোপালগঞ্জ-কোটালীপাড়া, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া ও কান্দি-পীড়ারবাড়ী সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। এর আগে কান্দি-পীড়ারবাড়ী সড়কে বাস চালানোকে কেন্দ্র করে গোপালগঞ্জ বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে। পরদিন এ নিয়ে জেলা প্রশাসক এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দুপক্ষের বৈঠক হয়। বৈঠকে কান্দি-পীড়ারবাড়ী সড়কে উভয় পক্ষের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রাতেই ধর্মঘট প্রত্যাহার করে নেয়। গোপালগঞ্জ বাস মালিক গ্র"পের সভাপতি মো. ইলিয়াস হোসেন জানান, তিনটি রুটে তারা বাস চালানো বন্ধ রেখেছেন। তিনি অভিযোগ করেন, কোটালীপাড়ার হোসেন-কামাল গ্র"প সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার ওই সড়কে গাড়ি চালায়। গোপালগঞ্জ-কোটালীপাড়া রুটের তাদের একটি বাস ভাঙচুরও করে তারা। তবে অভিযোগ অস্বীকার করে কোটালীপাড়ার বাস মালিক এসএম কামাল বলেন, প্রশাসনের হস্তক্ষেপের পর তারা কান্দি-পীড়ারবাড়ী সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন। বাস চলাচল বন্ধ থাকায় তিন রুটের হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৬ ঘ.