ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর স্বামী সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরী, তার মেয়ের স্বামী আদিত ভাগত এবং কামরানের ছোট ভাই মুকিম চৌধুরীকে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সিএমএম আদালতে নিয়ে আসা হয়েছে। তাদেরকে কোর্ট হাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর গুলশান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গীতিআরাকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বাড়ি দখল, মারধর ও হত্যার হুমকির অভিযোগে যুক্তরাষ্ট্রের সেন্ট ফ্রান্সিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহাবুবুল ইসলামের নতুন করে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় গীতিআরা সাফিয়াসহ আসামি করা হয় ১১ জনকে।
মামলার আসামীরা হলেন
bdnews24