২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অটো রিকশা ধর্মঘট প্রত্যাহার

চাঁদাবাজির প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ অটো রিকশা-অটো টেম্পু মালিক গ্র"প। বৃহস্পতিবার রাতে এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। শুক্রবার সকাল থেকে সব রুটে অটো রিকশা চলাচল আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 07:36 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

সিরাজগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ অটো রিকশা-অটো টেম্পু মালিক গ্র"প। বৃহস্পতিবার রাতে এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। শুক্রবার সকাল থেকে সব রুটে অটো রিকশা চলাচল আবার শুরু হয়েছে। স্থানীয় অটো রিকশা-অটো টেম্পু মালিক সমিতির কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে গত রোববার থেকে ধর্মঘট ডাকে অটো রিকশা-অটো টেম্পু মালিক গ্র"প। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরে ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সম্মেলন কক্ষে অটো রিকশা মালিক সমিতি, মালিক গ্র"প, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে বসেন। বৈঠকের পর ট্রাক মালিক গ্র"পের প্রেসিডেন্ট আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, "সমস্যার সমাধান হয়েছে। শুক্রবার সকাল থেকে সিরাজগঞ্জ-এনায়েতপুর, সিরাজগঞ্জ-কাজিপুর, সিরাজগঞ্জ-কামারখন্দসহ জেলার সব রুটেই অটো রিকশা-অটো টেম্পু চলাচল করবে।" বৈঠকে সিদ্ধান্ত হয়, অটো রিকশা মালিক গ্র"পের ৫ জন এবং মালিক সমিতির ৭ জনসহ মোট ১১ সদস্যের যৌথ সমন্বিত পরিচালনা কমিটির মাধ্যমে জেলার বিভিন্ন রুটে অটো রিকশা এবং টেম্পু চলবে। সমন্বয় কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে মালিক গ্র"পের সভাপতি আমিনুল ইসলাম খান। তিনি জানান, দ্বন্দ্ব নিরসনে দুই পক্ষ এক সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে একমত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৩০ ঘ.