২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নওগাঁয় পরিবহন ধর্মঘট

সান্তাহারে বগুড়া ও নওগাঁ জেলা বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে ১০ ব্যক্তি আহত হয়। ভাঙচুর করা হয় ২৪টি বাস। এর আগে বগুড়ায় চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁ-ঢাকাসহ নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 06:52 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

নওগাঁ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সান্তাহারে বগুড়া ও নওগাঁ জেলা বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে ১০ ব্যক্তি আহত হয়। ভাঙচুর করা হয় ২৪টি বাস। এর আগে বগুড়ায় চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁ-ঢাকাসহ নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিকরা। বুধবার রাত থেকে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন বহু যাত্রী। নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান কবীর বলেন, বগুড়ার চারমাথায় মঙ্গলবার নওগাঁ থেকে ঢাকাগামী একটি কোচে বগুড়ার শ্রমিকরা হামলা চালিয়ে লুটপাট করে। মারধর করে বাস শ্রমিকদের। এ কারণে বুধবার রাতে নওগাঁ থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে তিনি জানান। বগুড়া মোটর মালিক গ্র"পের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও মোটর মালিক গ্র"প সান্তাহার শাখার সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু অভিযোগ করেন, বুধবার থেকে বগুড়া-নওগাঁ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় নওগাঁ মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার ভোরে সান্তাহার থেকে বগুড়াগামী বাস চলাচল আবার শুরু হয় বলে উল্লেখ করে তারা বলেন, কিন্তু সকাল সাড়ে নয়টার দিকে নওগাঁ বাস মালিক গ্র"পের নেতা কবির হোসেন ও শ্রমিক ইউনিয়ন নেতা সিদ্দিক হোসেনের নেতৃত্বে দুই শতাধিক শ্রমিক সান্তাহারে এসে কমপক্ষে ২৪টি বাস ভাংচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্র্র্ষ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক সেলিনা খাতুন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে (সান্তাহার) মোতায়েন রয়েছে দুই জেলার পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০০৫৫ ঘ.