মাদারীপুর, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার
মাওয়া ও কাওড়াকান্দির তিনটি ফেরি ঘাট প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অখিল বিশ্বাস বলেন, টানা বর্ষণে পদ্মায় গত ২৪ ঘন্টায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এনিয়ে গত ৪৮ ঘন্টায় পদ্মায় ৩৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলো।
এতে কাওড়াকান্দির ৩ নম্বর ও মাওয়ার ১ নম্বর ও ৩ নম্বর ফেরি ঘাট প্লাবিত হয় বলে উল্লেখ করে তিনি বলেন, ফলে বৃহস্পতিবার বিকেলে পন্টুনগুলো নিচু এলাকা থেকে উঁচু এলাকায় স্থানান্তর করা হয়। এতে ফেরিতে মালামাল ওঠানামায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এছাড়া দু'টি ফেরিও বিকল হয়ে গেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩২৬ ঘ.
bdnews24