২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদ তারেক করিম ভারতে হাইকমিশনার নিযুক্ত

সরকার অবসরপ্রাপ্ত কূটনীতিক আহমেদ তারেক করিমকে ভারতে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার অবসরপ্রাপ্ত কূটনীতিক আহমেদ তারেক করিমকে ভারতে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ করেছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার বলা হয়, পররাষ্ট্র ক্যাডার সার্ভিসের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাকে ভারতে হাইকমিশনার হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিযোগ দেওয়া হয়েছে। কাজে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। আহমেদ তারেক করিম ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি ব্যাংকক, লন্ডন, ভারত, তেহরান ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১৫ ঘ.