২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে 'চরমপন্থী' গ্রেপ্তার

নড়াইলে এক 'চরমপন্থী' নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কালিয়া উপজেলার দীঘলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 05:12 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

নড়াইল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে এক 'চরমপন্থী' নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কালিয়া উপজেলার দীঘলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ। গ্রেপ্তারকৃত মারুফ হোসেন ওরফে আলম বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। তিনি আনু নামে পরিচিত। ওসি সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীঘলিয়া বাজারের একটি চায়ের দোকান থেকে আনুকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" আনু 'ক্রসফায়ারে' নিহত চরমপন্থী নেতা দাদা তপনের সহযোগী বলে ওসি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.