২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভির মালামাল ক্রোক করতে পারেনি পুলিশ

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার অভিযুক্ত পলাতক সাবেক ছাত্রনেতা ও সাংসদ গোলাম ফারুক অভির মালামাল ক্রোক করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 05:35 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার অভিযুক্ত পলাতক সাবেক ছাত্রনেতা ও সাংসদ গোলাম ফারুক অভির মালামাল ক্রোক করতে পারেনি পুলিশ। গত ২৩ জুন বরিশালের উজিরপুর থানা পুলিশ গোলাম ফারুক অভির স্থায়ী ঠিকানায় তার মালিকানাধীন কিছু পায়নি বলে ঢাকার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছে। বিচার বিভাগীয় হাকিম শাহরিয়ার আরফাত আগামী ২১ জুলাই দৈনিক কাগজে পলাতক অভিকে এ মামলায় আদালতে হাজির হওয়ার জন্য প্রজ্ঞাপন জারির জন্য দিন ধার্য করেছেন। ঘটনার সাড়ে ছয় বছর পার হলেও শুরু করা যায়নি তিন্নি হত্যা মামলার বিচার। ২০০২ সালের ১০ নভেম্বর তিন্নিকে খুনের পর লাশ রাজধানীর চীন মৈত্রী সেতুর নিচে ফেলে রাখা হয়। মামলার নথিপত্রে বলা হয়েছে, গোলাম ফারুক অভি অনৈতিক ও অসামাজিক সম্পর্ক চাপা দিতে গিয়ে তিন্নিকে খুন করেন। ছয়জন তদন্ত কর্মকর্তার টেবিল ঘুরে শেষ পর্যন্ত এ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তৎকালীন সহকারী কমিশনার মো. মোজাম্মেল হকের ওপর দায়িত্ব পড়ে। তিনি গোলাম ফারুক অভির বিরুদ্ধে গত বছরের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিকে গ্রেপ্তার না করতে পারলে পরোয়ানা আদালতে ফেরত আসে। পরে চারটি ধার্য তারিখেও মাল ক্রোকের প্রতিবেদন দাখিলে ব্যর্থতার পর অবশেষে গত ২৩ জুন ঐ প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ২০০৭ সালের ২৬ ফেব্র"য়ারি অভির বিরুদ্ধে 'রের্ড অ্যালার্ট নোটিশ জারি করা হয়। ইন্টারপোলের মাধ্যমে তাকে কানাডা থেকে দেশে ফেরত আনার চেষ্টা চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৩৩ঘ.