২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৬৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৬৬টি মামলা প্রত্যাহার করছে সরকার। 'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই কমিটি' বুধবার এ সুপারিশ করেছে। সচিবালয়ে কমিটির তৃতীয় বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৬৬টি মামলা প্রত্যাহার করছে সরকার। 'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই কমিটি' বুধবার এ সুপারিশ করেছে। সচিবালয়ে কমিটির তৃতীয় বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ৬৬টি মামলার মধ্যে ১১টি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা। কমিটি এ নিয়ে তিন দফায় ১৭৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করল। এর অধিকাংশই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেত-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা। গত ১০ জুন কমিটির প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১২টিসহ ৬২টি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এরপর ২১ জুন দ্বিতীয় বৈঠকে সুপারিশ করে ৪৬টি মামলা প্রত্যাহারের। গত ২২ ফেব্র"য়ারি সরকার বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়কার 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন করে। এজন্য আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সাত সদস্যের মন্ত্রণালয় পর্যায়ের একটি কমিটি এবং প্রতিটি জেলায় হাকিমের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদনপত্র জেলা হাকিমের কাছে দাখিলের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৩০ ঘ.