২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের পাঁচটি অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট শুরু

গোপালগঞ্জ জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে রুটসমূহে চলাচলকারী হাজার হাজার যাত্রীর চরম দুর্ভোগে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

গোপালগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে রুটসমূহে চলাচলকারী হাজার হাজার যাত্রীর চরম দুর্ভোগে পড়ে। কোটালীপাড়া উপজেলার কান্দি-পীড়ারবাড়ী সড়কে চলাচলকারী অবৈধ বাস প্রতাহারের দাবিতে এ ধর্মঘট আহবান করে জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। এ ছাড়া বুধবার থেকে গোপালগঞ্জের উপর দিয়ে দক্ষিণবঙ্গসহ চলাচলকারী সকল ধরনের যানবাহন বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা। মঙ্গলবার সকালে জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বাস মালিক ও শ্রকিম ঐক্য পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাস মালিক গ্র"পের সভাপতি মো. ইলিয়াস হোসেন, বাস মালিক মুশফিকুর রহমান লিটন, মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি শেখ মো. বুলবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সভা থেকেই তারা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ জানিয়েছেন, সকাল থেকে হোসেন সরদার ও এস. এম কামাল হোসেন গ্র"প জোর করে কোটালীপাড়ার কান্দি-পীড়ারবাড়ী সড়কে তৃতীয়বারের মতো বাস চালু করে। এ ব্যাপারে এস. এম. কামাল হোসেন বলেন, "বাণিজ্য মন্ত্রণালয়ের টিও লাইন্সেন নিয়ে বৈধভাবেই 'কোটালীপাড়া পরিবহন (প্রা.) লি.' কান্দি-পীড়ারবাড়ী সড়কে বাস চালু করেছে। আমাদের গাড়ি চালানোর জন্য সরকারের অনুমতি আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.