২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে মামলা দায়ের

মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে দুই 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে খুলনার একটি আদালতে। মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের (ছোট খাকা) স্ত্রী রোকেয়া বেগম মঙ্গলবার খুলনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম নির্মলেন্দু দাশের আদালতে মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

খুলনা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে দুই 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে খুলনার একটি আদালতে। মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের (ছোট খাকা) স্ত্রী রোকেয়া বেগম মঙ্গলবার খুলনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম নির্মলেন্দু দাশের আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক বাদীর আবেদন আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণের জন্য দিঘলিয়া থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- শওকত হোসেন (৬০) ও আবু জাফর (৬২)। ২১ জনের মধ্যে ১৯ রাজাকারের মৃত্যু হওয়ায় এখন মাত্র দুই জনকে মামলায় আসামি করা হয়েছে। মামলার অভিযোগে তাদের রাজাকার বলে উল্লেখ করা হয়। মামলার বিবরণে বলা হয়, ১৯৭১ সালের ২৭ আগস্ট ভোরে রাজাকাররা দিঘলিয়া উপজেলার দোয়াড়া গ্রাম থেকে পিরু আলী, তার ভাই হোসেন সরকার, ইসমাইল হোসেন, ডা. মতিয়ার রহমান, আব্দুল জলিল, তার ভাই আব্দুল বারেক, আবুল বাশার, আজিম পরামানিকসহ শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক সিলে মোট ৬০ জনকে ধরে নিয়ে যায়। তাদের দোয়াড়া বিহারী কলোনিতে নিয়ে যায়। যাওয়ার সময় পথেই আজিমকে গুলি করে হত্যা করে। বিহারী কলোনীতে নিয়ে পাকিস্তানী সেনাদের দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়। এরপর সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি এবং পরে জবাই করে হত্যা করে। গুলির শব্দে মামলার ২ নম্বর সাক্ষী আবুল বাশার মাটিতে পড়ে গেলে আসামিরা তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে। পরে তিনি মারা গেছেন ভেবে ফেলে রেখে চলে যায়। হত্যার পর ৩৮ জনের লাশ ভৈরব নদে ভাসিয়ে দেওয়া হয়। অপর ২২টি লাশ বিহারি কলোনির শাহনেওয়াজ পাট গোডাউনের সামনে ৩টি পৃথক স্থানে গণকবর দেওয়া হয়। মামলায় আরও উল্লেখ করা হয়, ডা. মতিয়ার রহমানকে ধরে নিয়ে যাওয়ার সময় আসামিরা তার বাড়ি থেকে ৫ হাজার টাকার মালামাল ও বন্দুকের লাইসেন্স নিয়ে যায়। হত্যাকাণ্ডে জড়িত ২১ রাজাকারের মধ্যে আ. গফুর, আবু বককর, মুন্সি হাবিবুর রহমান, ইছাক মোল্লা, দবির হোসেন, হিয়াদ হোসেন, খলিলুর রহমান, তামাকু মৌলবী, মোটা সওকত, মনসুর আলী, বন্দিসের বোনাই, সানাউল্লাহ, আলামিন, আনোয়ার হোসেন, মটবা কাশাই, লকড়