২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুই 'যুদ্ধাপরাধী'র বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে কথিত দুই যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন কাশিয়ানী উপজেলার সাধুহাটী গ্রামের লুথু মিয়া (৬০) ও ছলেমান মিয়া (৭০)। কাশিয়ানী থানায় মঙ্গলবার মামলাটি দায়ের করেনে উপজেলার পরানপুর গ্রামের সুলতান আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

গোপালগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে কথিত দুই যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন কাশিয়ানী উপজেলার সাধুহাটী গ্রামের লুথু মিয়া (৬০) ও ছলেমান মিয়া (৭০)। কাশিয়ানী থানায় মঙ্গলবার মামলাটি দায়ের করেনে উপজেলার পরানপুর গ্রামের সুলতান আহম্মেদ। মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর 'দোসর' লুথু মিয়া ও ছলেমান মিয়া বাদী সুলতান আহম্মেদের পিতা আব্দুস সালামকে তার পরানপুর গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা আব্দুস সালামকে হত্যা করে লাশ গুম করে ফেলে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলা দায়েরের কথা স্বীকার করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০২৫ ঘ.