২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে সন্ত্রাসী হামলায় নিহত ১

রাজধানীর লালবাগ এলাকায় মঙ্গলবার দুপুরে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম মো. আজিম (৩৮)। তিনি প্লাস্টিক ও ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন বলে তার এক আত্মীয় জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ এলাকায় মঙ্গলবার দুপুরে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম মো. আজিম (৩৮)। তিনি প্লাস্টিক ও ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন বলে তার এক আত্মীয় জানিয়েছেন। তবে পুলিশ বলছে, স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গেও আজিমের সংশ্লিষ্টতা ছিল। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজিম খুব ভাল ছিল না। সন্ত্রাসীদের সঙ্গে তার ওঠাবসা ছিল। বন্ধুরা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে শুনেছি। এখনও বিস্তারিত জানা যায়নি। নিহতের ছোট ভাই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা আড়াইটার দিকে লালবাগের ইসলামবাগ নামাপাড়ার একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খাচ্ছিলেন আজিম। তখন বনা নামের স্থানীয় এক সন্ত্রাসী তাকে ডেকে নামাপাড়া ইস্টওয়েস্ট স্কুলের পাশে নিয়ে যায়। সেখানে অবস্থানরত ৫-৬ জন আজিমের ঘাড় ও মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। খবর পেয়ে জাকির তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। জাকির জানান, আজিম প্লাস্টিক ও ভাঙ্গারির ব্যবসা করতেন। কেল্লার মোড়ে রাজ্জাকের বাড়িতে ভাড়া থাকতেন। তার দুই স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে পূর্ব শত্র"তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলেও জানান নিহতের ভাই জাকির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এইচএ/১৯৪৫ ঘ.